বৈদ্যুতিক ট্রেনে যুক্ত হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ - MZamin
রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার লক্ষ্যে তিনটি মেট্রোরেল প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ঢাকার ট্রাফিক জট নিরসন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিধি বাড়াতে এই বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় তিনটি মেট্রোরেল প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্প রয়েছে। এর ফলে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনে ঢাকার সঙ্গে য...