এসআরবি’র যাত্রা শুরু - MZamin
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। মঙ্গলবার গেজেট প্রকাশের পর গতকাল থেকেই পুলিশের বিশেষায়িত এই নতুন বাহিনীর প্রেস বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্রতিটি ইউনিটের লোগোতেই পরিবর্তন আনা হয়েছে। বাহিনীটির সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। তবে বাহিনীর লোগোর নকশায় এখনো কোনো পরিবর্তন আনা হয়নি। পোশাকও সেই আগেরটা (কালো) রয়েছে।গতকাল রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনেও এসআরবি-৪ এর...