ভার্গো তামাক লিমিটেডের সাড়ে ৭২ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন - MZamin
গাজীপুরের ভার্গো তামাক লিমিটেডের বিরুদ্ধে অভিনব কৌশলে প্রায় সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ভ্যাট চালান ছাড়া পণ্য সরবরাহ, ব্যবহৃত ও নকল ব্যান্ডরোল ব্যবহার এবং আলামত ধ্বংসের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গত ২ সেপ্টেম্বর (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দলের দুটি ইউনিট একযোগে কারখানাটিতে আকস্মিক অভিযান চালায়। বাইরে থেকে গেট বন্ধ রেখে ভেতরে উৎপাদন চালানো হচ্ছিল। বারবার অনুরোধেও সাড়া না দেওয়ায় গোয়েন্দা দল দেয়াল ট...