ইরানকে ঘিরে ‘গোপন বৈঠক’, একসঙ্গে বসলো ১০ দেশের সামরিক নেতৃত্ব - MZamin
ইরানের বিরুদ্ধে তেল আবিব-ওয়াশিংটনের শুরু করা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে জার্মানিতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কয়েকটি আরব দেশের সামরিক কমান্ডারদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসরাইলি কর্মকর্তারাই বৈঠকের বিস্তারিত ফাঁস করেছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। ইসরাইলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমানে সাংবাদিক বারাক রাভিদের অ্যাক্সিওস-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই ‘ব্যক্তিগত বৈঠক’ আয়োজন ...